২০ দলের বৈঠক আজ সন্ধ্যায়

স্টাফ রিপোর্টার: দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ ও জোটের নানান বিষয় নিয়ে আলোচনার করতে ২০ দলীয় জোটের বৈঠক ডেকেছে বিএনপি। আজ সন্ধ্যা ৭টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।