স্টাফ রিপোর্টার : হজ¦ ক্যাম্প থেকে আশকোনা শাহজালাল ইসলামি ব্যাংক পর্যন্ত আশকোনা প্রধান সড়কের আন্ডার ড্রেনেজসহ সংস্কার কাজ আংশিক সম্পন্ন হলেও আশকোনা কমিউনিটি সেন্টারের পশ্চিম পাশ থেকে রূপালি গার্ডেন পযন্ত সড়ক সংস্কার কাজ বন্ধ অবস্থায় পড়ে আছে গত ১ মাস যাবত। সড়ক খুড়ে লন্ডভন্ড করা এবং পানির লাইন কেটেছেটে দেয়া এবং দ্রুতগতিতে কাজ না করার প্রতিবাদে ঠিকাদারের লোকজনকে এলাকার উত্তেজিত জনতা মারধর করার পর সড়কের কাজ গত ১ মাস বন্ধ রয়েছে। এতে এলাকার জনগণের ও সরকারি প্রাইমারি স্কুলের কোমলমতি ছাত্রছাত্রিদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে দিনের পর দিন। এগিয়ে আসছে না ঢাকা উত্তর সিটির ৭ নং অন্ঞলের সংশ্লিষ্ট প্রকৌশলীসহ প্রশাসনের কর্মকর্তারা।
সবচেয়ে বেশি ভোগান্তিতিতে পড়েছে আশকোনা সরকারি প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীরা। তারা কাদামটি পেরিয়ে প্রতিদিন স্কুলে আসছে। কিন্ত কোমলমতি এ শিশুদের কথা চিন্তা করেও আশকোনা প্রধান সড়কটির সংস্কার ও উন্নয়ন কাজ করছে না কর্তৃপক্ষ। হজ¦ ক্যাম্পে এ কাজে সহায়তার জন্য আর্মি ক্যাম্প থাকলেও তারা এগিয়ে আসছেন না। ফলে এ সড়কের উন্নয়ন ও সংস্কার কাজ ঘিরে ভুতুড়ে অবস্থা বিরাজ করছে। বৃদ্ধ ও বয়স্করা এ সড়কে চলতে পড়ে গিয়ে আহত হচ্ছে প্রতিনিয়ত। কিন্ত সংস্কার কাজে ঠিকাদারসহ সংশ্লিষ্ট প্রকৌশলীরা যেন কম্ভুকর্ন।
দুিট বৈদ্যুতিক খুটি এখনও সরানো হয়নি, শাখা সড়ক অবৈধ দখলদারদের দখলে, অবৈধ বরফকল, উদ্ধারে প্রশাসন এগিয়ে আসছে না:
আশকোনা সরকারি প্রাইমারি স্কুলের অপজিটে দক্ষিণে প্রধান সড়কের সাথে ২ টি বৈদ্যুতিক খুটি এখনও দৃশ্যমান, ১টি খুটি কোন কাজে আসছে না। এটি সরিয়ে নেয়ার জন্য এলাকবাসির পক্ষ থেকে উত্তর সিটির অন্ঞল-৭-এর নির্বাহী প্রকৌশলী বরাবর আবেদন করার পরও কোন উদ্যোগ নেয়া হচ্ছে না।
এ দিকে আশকোনা সরকারি প্রাইমারি স্কুলের অপজিটে দক্ষিণে শাখা সড়কটি অবৈধ দখলদাররা দখল করে দোকানপাট, বাসাবাড়ির সাথে সংযুক্ত করে শাখা সড়কটি ১৬ ফিটের জায়গায় ৬ ফিটে নিয়ে এসেছে-যা সরেজমিন পরিদর্শন করলেই এর বাস্তবতা মিলবে।
এ সড়কের পাশে একটি অবৈধ বরফকল গড়ে তোলা হয়েছে। এর বিকট শব্দে পাশের মসজিদের মুসুল্লিদের নামাজে বিঘœ ঘটছে প্রতিনিয়ত। এর বিকট শব্দে পাশের বাসার লোকজন রাতে ঘুমাতে পারছে না।
এ সব বিষয়াদি নিয়ে উত্তর সিটির অন্ঞল-৭-এর নির্বাহী প্রকৌশলী, আন্ঞলিক কর্মকর্তা বরাবর এলাকাবাসির পক্ষ থেকে আবেদন করা হলেও কোন কাজে আসছে না, আমলে নেয়া হচ্ছে না।
