একুশে বার্তা প্রতিবেদন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বছর স্ব স্ব ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় ১৮ বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পদক-২০১৮ প্রদান করবেন। আজ সকাল দশটায় ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পদক প্রদান করা হবে।
এ বছর যারা স্বাধীনতা পদক পাচ্ছেন তারা হলেন- স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে কাজী জাকির হোসেন (মরণোত্তর), স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে শহীদ এস এম এ রাশীদুল হাসান (মরণোত্তর), স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে শঙ্করগোবিন্দ চৌধুরী (মরণোত্তর), স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে এয়ার ভাইস মার্শাল (অবসরপ্রাপ্ত) সুলতান মাহমুদ (বীর-উত্তম), স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে এম আব্দুর রহিম (মরণোত্তর), স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে ভূপতিভূষণ চৌধুরী ওরফে মানিক চৌধুরী (মরণোত্তর), স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে শহীদ লে মোঃ আনোয়ারুল আজিম (মরণোত্তর), স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে হুমায়ূন রশিদ চৌধুরী (মরণোত্তর), স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান (মরণোত্তর), স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে মতিউর রহমান মল্লিক (মরণোত্তর), স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে সার্জেন্ট জহুরুল হক (মরণোত্তর), স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে আমজাদুল হক, সংস্কৃতিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, কৃষি ক্ষেত্রে শাইখ সিরাজ, চিকিৎসায় অধ্যাপক ডাঃ এ কে এম ডি আহসান আলী, সমাজ সেবায় অধ্যাপক এ কে আজাদ খান, সাহিত্যে কথাসাহিত্যিক সেলিনা হোসেন এবং খাদ্য নিরাপত্তায় মোঃ আব্দুল মজিদ। প্রধানমন্ত্রী আজ আনুষ্ঠানিকভাবে এসব বিশিষ্টজনদের হাতে স্বাধীনতার পদক তুলে দেবেন।
