রাজশাহী সিটি : ভোট নিতে এসে মারা গেলেন সহকারী প্রিজাইডিং অফিসার

ডেক্স রিপোর্ট : রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের ভোট গণনার সময় হার্ট অ্যাটাকে মো. খালেকুজ্জামান নামে এক সহকারী প্রিজাইডিং অফিসারের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে মহানগরীর ১৯ নম্বর ওয়ার্ডের ছোটবনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

মৃত খালেকুজ্জামান পবা উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা।

বিষয়টি নিশ্চিত করে রাসিক নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার আতিয়ার রহমান বলেন, খালেকুজ্জামান সারাদিন দায়িত্ব পালন শেষে সন্ধ্যায় ভোট গণনা করছিলেন। এসময় হঠাৎ তার হার্ট অ্যাটাক হয়। পরে দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।