অবশেষে ধরা গেল আদম তোফাজ্জলের পোলা অমি: উত্তরার বাসায় ডিজে পার্টি : উত্তরখানেও বালাখানা, দেশে শত শত বিঘা জমি, দুদক নীরব

বিশেষ সংবাদদাতা : স্বনামধণ্য নায়িকা পরিমনির ধর্ষণ প্রচেষ্টা মামলায় অবশেষে বিদেশে আদম পাচার, গাজিপুরে এক আওয়ামীলীগ নেতাকে গুম করার চেষ্টা, রাজধানির উত্তরখানে আরেক ডিজি পার্টি গড়ে তোলার বালাখানা-যেখানে বিদেশি সব ফার্নিচারে সাজানো, উত্তরার ১ নং সেক্টরে ১২ নং রোডের বাড়ীতে ডিজে পার্টির আসর- যেখান থেকে অমিকে গ্রেফতার করে পুলিশ, আদম ব্যবসা করে কয়েক হাজার কোটি টাকার মালিক বনে যাওয়া , উত্তরা ও এর আশপাশে শত শত বিঘা সম্পত্তি ক্রয়, জনগণের আপত্তি সত্বেও আশকোনা আবাসিক এলাকার ভিতরে সিংগাপুর ট্রেনিং সেন্টার গড়ে তোলা, বাংলাদেশের প্রথমসারির ১০ জন আদম ব্যবসায়ির সাথে টক্কর দেয়র সাহস করা – সেই তুহিন সিদ্দিকী অমিকে ( পিতা- তোফাজ্জল হোসেন ওরফে আদম তোফাজ্জল, সাং আশকোনা, দক্ষিণখান, ঢাকা, গোল্লা, থানা- বাসাইল, জেলা- টাংগাইল) গত ১৪ জুন  /২১ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। স্বনামধন্য নায়িকা পরিমনি অমির বন্ধু বলে পরিমনি নিজে এফআইআরে উল্লেখ করেছেন। একজন আদম ব্যবসায়ি নায়িকার বন্ধু হয় কিভাবে/ তা ভাববার বিষয়। এখানে টাকার গরম!
৮০’র দশকে আদম তোফাজ্জল বিমানবন্দরের উল্টোদিকে শেল্টার খুজে পান এক প্রভাবশালি ব্যক্তির, তার মাধ্যমে আশকোনাতে আড়াইকাঠা জমি কিনে টিণের ছাপড়া ওঠিয়ে বসবাস শুরু করে। সময়েরর বিবর্তনে আদম ব্যবসায়  সিদ্ধহস্ত হয়ে বর্তমানে কয়েক হাজার কোটি টাকার মালিক। এক সময় বিমানবন্দর দিয়ে সোনা পাচার সন্দেহে পুলিশ তাকে ( অমির বাবা) ধাওয়া করে পিছু নেয়, ওই শেল্টারদাতা তাকে পুলিশের থাবা থেকে বাচিয়ে দেয়।সংশ্লিষ্ট থানায়  মামলা হয় , এক সময় ডিবিতে মামলা যায়, পুলিশ ইন্সপেক্টর আরজু মিয়া তাকে রক্ষা করেন। সেই থেকে আর আদম তোফাজ্জলকে পিছু ফিরে তাকাতে হয়নি। আদমের ঘরে জন্ম নেয় অমি। বড় হয়ে বাবার ব্যবসার হাল ধরে। বিএনপি ক্ষমতায় আসার পর বিএনপির ডোনার হয়ে যায়। আওয়মীলীগ বার বার ক্ষমতায় আসার পর বোল পাল্টায় আদম তোফাজ্জল। জাতির জনকের প্রতিটি শাহাদত বার্ষিকীতে ৪/৫টি গরু জবাই করে আশকোনা এলাকায় মানুষকে ভুরিভোজ করান, মরহুম এমপি সাহারার সাথে টক্কর নিতে চান, নিজে এমপি হতে চান। দক্ষিণখানের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনকে মিতা বানিয়ে ফেলেন। মসজিদে মসজিদে দুহাতে লাখ লাখ টাকার অনুদান দিতে থাকেন। উত্তরার আশকোনা, গাওয়াইর, প্রেমবাগান, কসাইবাড়ি হলান, জামুন, কাচকুড়া,উত্তরখান, ধোবাদিয়ার শত শত বিঘা জমি কিনে ফেলেন। টাংগাইলের বাসাইল থানার করটিয়ার বাঔখোলার পাশে গোল্লায় বাবার নামে মসজিদ- মাদ্রাসমা- এতিমখানা, অমি সিদ্দিকী নামে হাসপাতালসহ বিশাল মার্কেট গড়ে তুলেন। কিন্ত দুদক এ ব্যাপারে নীরব।ক্রমশ
তবে এবার অমি ধরা খাওয়ার পর একজন সিনে পরিচালক মন্তব্য করেছেন, দেখা যাক টাকা বড় না আইন বড়। ক্রমশ-