একুশে বার্তা ডেক্স : বর্তমান প্রেসিডেন্ট মোঃ আবদুল হামিদই আওয়ামী লীগের প্রেসিডেন্ট হিসেবে মনোনয়ন পেয়েছেন। ৩১ জানুয়ারি বুধবার রাতে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠকে প্রেসিডেন্ট পদে প্রার্থী চূড়ান্ত করা হয়। গণভবনে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক হয়।
জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ আওয়ামী লীগ। ফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীই প্রেসিডেন্ট পদে বিজয়ী হবেন। ফলে আব্দুল হামিদই দ্বিতীয় মেয়াদে হতে যাচ্ছেন দেশের ২১তম রাষ্ট্রপতি।
প্রসঙ্গত আগামী ২৩ এপ্রিল বর্তমান প্রেসিডেন্ট মোঃ আবদুল হামিদের পাঁচ বছরের মেয়াদ শেষ হবে। ২০১৩ সালের ২৪ এপ্রিল তিনি এ পদে দায়িত্ব গ্রহণ করেন।
সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের মেয়াদ অবসানের পূর্ববর্তী নব্বই হতে ষাট দিনের মধ্যে নির্বাচন করতে হয়।
