হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গোয়েন্দা সংস্থা কর্তৃক বিশেষ কায়দায় লুকানো ০৪ টি স্বর্ণের বার (৪৩২ গ্রাম) জব্দ।

ডেস্ক রিপোর্ট:গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা সংস্থা কর্তৃক আগমনী কাস্টমস চ্যানেলে ১২৫৫ ঘটিকায় ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট যোগে দুবাই থেকে আগত যাত্রী Md Nur Nobi এর ট্রলিতে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ০২টি স্বর্ণের বার (২৩২ গ্রাম) উদ্ধার করা হয় এবং ১৬৪৬ ঘটিকায় ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট যোগে ব্যাংকক থেকে আগত অপর একজন যাত্রী Mohammad Shamim Shaikh এর রেক্টামের মধ্যে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ০২টি স্বর্ণের বার (২০০ গ্রাম) উদ্ধার করা। স্বর্ণবার ৪ টির মোট ওজন ৪৩২ গ্রাম এবং আনুমানিক মূল্য ৯২,০০,০০০ টাকা।

এরপর তাদেরকে কাস্টমস এর নিকট হস্তান্তর করা হয়। কাস্টমস উদ্ধারকৃত স্বর্ণবার জব্দ করে।