একুশে বার্তা ডেক্স : গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে আদালতে হাজির করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট (কারাগার থেকে মামলায় হাজিরা দেওয়ার নির্দেশ) জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আব সৈয়দ দিলদার এ ওয়ারেন্ট জারি করেন।
আজ মামলার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। তবে আসামিপক্ষের আইনজীবীরা সময়ের আবেদন করেন। অপরদিকে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল সময় আবেদনের বিরোধীতা করেন।
আদালত উভয়পক্ষের শুনানি শেষে খালেদাকে কারাগার থেকে আদালতে হাজির করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেন। একইসঙ্গে মামলাটির চার্জ গঠনের জন্য ১৬ জানুয়ারি দিন ধার্য করেন।
