ঘাটাইল পৌর সভার প্রতিষ্ঠাতা প্রশাসক ও সাবেক মেয়র মুক্তিযোদ্ধা হাসান আলী আর নেই

ডেক্স রিপোর্ট : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম আহবায়ক, ঘাটাইল পৌরসভার প্রতিষ্ঠাতা প্রশাসক ও সাবেক মেয়র মুক্তিযোদ্ধা হাসান আলী (৮০) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

২১ জুন শুক্রবার  সকাল ৮.৩০ মিনিটের সময় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

ঘাটাইল চাঁন্দশী এলাকার মুক্তিযোদ্ধা হাসান আলী ফুসফুসে সংক্রামক ব্যাধি সহ নানা অসুখে ভুগছিলেন।

, নিউমোনিয়া থেকে লান্সে ইনফেকশন হওয়ার পর গত রোববার ঢাকার ক্যান্টনমেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখান গত মঙ্গলবার পর্যন্ত চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে মঙ্গলবার রাতে ঢাকা ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ৫ মেয়ে ২ ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।