ঢাকা কাস্টমস হাউজ : আবারও এসিএস খাচা বন্ধ, নতুন করে টিজিএস খাচাও বন্ধ , নাজির ধরাছোয়ার বাইরে

বিশেষ সংবাদদাতা : ঢাকা কুরিয়ার শুল্কায়নে একের পর এক অভিযান চলছে। মারিয়াম এন্টারপ্রাইজকে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা, মামা-ভাগিনাকে ৯ লাখ টাকা জরিমানা, ফেডেক্স- ডিএইচএল খাচা থেকে পাচারের সময় পণ্য আটক, কালো পলিথনে করে এক ট্রলি পণ্য পাচারের সময় তা আটক সর্বশেষ ৯ জুন অভিযান চালিয়ে এসসিএস ও টিজিএস খাচা থেকে পণ্য খালাসের নামে পাচারের সময় তা কাস্টমস আটক করে ওই দুই খাচায় তালা লাগিয়ে দেয়া হয়েছে। এর আগেও কাস্টমস কর্তৃপক্ষ পণ্য পাচারের অভিযোগে এসিএস খাচা বন্ধ করেছিল, কয়েকদিন পরই কাস্টমস কর্তৃপক্ষ তা খুলে দেয়। ঘটনার সত্যতা স্বীকার করেছেন একজন কাস্টমস কর্মকর্তা।
এ দিকে নতুন খাচার মালিক নাজির ধরাছোয়ার বাইরে। প্রতিদিন শত শত বিল অব এন্ট্রিতে নাজিরের খাচা থেকে পণ্য খালাস করা হচ্ছে বলে জানা যায়। প্রতিটি পেপারস শতভাগ পরিক্ষা-নীরিক্ষা করে পণ্য খালাসের প্রক্রিয়া করলে কেচো খুড়তে সাপ বের হয়ে আসবে। কিন্ত কর্তৃপক্ষ এ ব্যাপারে নীরব। নাজির প্রেমবাগানে বহুতল বাড়ি গড়ে –তুলছে। বহুতল অট্রালিকার টাকার উৎস কি তা তদন্ত করলেই থলের বিড়াল বের হয়ে আসবে।
এ দিকে মামা খ্যাত রাইদুলকে কয়েক লক্ষ টাকা জরিমানা করলেও দুই নম্বনিওয়েতে পণ্য খালাসের হিড়িক পড়ছে বলে গোয়েন্দা সংস্থা খতিয়ে দেখছে।