দেশে গত ২৪ ঘণ্টায় ৩৪৮০ জনের করোনা শনাক্ত ; ৩৮ জনের মৃত্যু

ডেক্স রিপোর্ট : গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৩৪৮০  জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল এক লাখ ১৫ হাজার ৭৮৬ জনে।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আজ সোমবার এমন তথ্য জানানো হয়।

দেশে মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন এক হাজার ৫০২ জন।