বেবিচক : সেই ৬ দানবকে পদোন্নতির পায়তারা : প্রধান প্রকৌশলীর দৌড়ে ওরা ৪ জন, ক্লিন ইমেজ বড়–য়ার : শেখ হাসিনার আমলে নিয়োগপ্রাপ্তরা এখনও বেবিচকে বহাল

স্টাফ রিপোর্টার : বৈষম্য বিরোধী কর্মচারিরা মিছিল-সমাবেশ করে বেবিচকের আওয়ামী দোসর যে ৬ জনকে দানব আখ্যায়িত চিহ্নিত করে কর্তৃপক্ষ বরাবর তাদের প্রত্যাহার দাবি করেছিল-যারা আরেক আওয়ামী দোসর রাশিদা সুলতানার ঘনিষ্ট সেই ৬ দানবকে আবারও পদোন্নতি দেবার পায়তারা করা হচ্ছে। নেপথ্যে কলকাঠি নাড়ছেন বড় আওয়ামী দোসর-যিনি বেবিচকে আবার প্রশাসনের কি-পয়েন্টে বসে আছেন। এই বড় আওয়ামী দোসরের বিরুদ্ধেও বৈষম্য বিরোধী কর্মচারিরা ব্যানার টাঙিয়ে তাকে বেবিচক থেকে প্রত্যাহারের দাবি করে। কিন্ত গত ৭ মাসেও তিনি বেবিচকে বহাল।
এ দিকে দেশের অর্থনৈতিক সেক্টরে যেমন পতিত সরকার প্রধান হাসিনার নিয়োগ প্রাপ্তরা ( অর্থ সচিবসহ) বসে আছেন ঠিক তেমনি বেবিচকের অর্থ বিভাগেও হাসিনার আমলের নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা বসে আছেন, তাকে আবার পদোন্নতিও দেয়া হয়েছে। তিনি আবার ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ, বর্তমান রাষ্টপতির পিস-এর বন্ধু বটে।
সাবেক বিমান মন্ত্রী ফারুক খানের আত্মীয় আরেক সদস্য নিরাপত্তাও বেবিচকে বহাল, তাকে বদলি করা হলেও তিনি বেবিচক ছাড়েননি।
আওয়ামী ধর্ম প্রতিমন্ত্রীর আত্মীয় বেবিচকের সেমসুর নির্বাহি পরিচালক, এখনও বেবিচকে বহাল।
৬ আওয়ামী দোসর হচ্ছেন শাহজালাল বিমানবন্দরের স্টোরের দায়িত্বপ্রাপ্ত বড় কর্মকর্তা চলতি দায়িত্বের ডিডি কামরুজ্জামান, ওয়াহিদুজ্জামান, আনন্দ মন্ডল, আনোয়ার হোসেন, সৈয়দপুর বিমানবন্দরের সাবেক ম্যানেজার সৈল্পব কুমার ঘোষ।
এ দিকে বেবিচকে ৪ প্রকৌশলী প্রধান প্রকৌশলী হবার দৌড়ে। এরা হচ্ছেন হাবিবুর রহমান, শহিদুল আফরোজ, জাকারিয়া হোসেন এবং শুভাশিষ বড়–য়া। এদের মধ্যে ৩ জনের বিরুদ্ধে দুদকে মামলা চলমান -অভিযোগ তদন্তাধীন। একমাত্র ক্লিন ইমেজ বড়–য়া।
এ সব বিষয় নিয়ে নাকি আজকে (২২ মাচর্) বেবিচকে বোর্ডসভা হয়েছে। তবে বোর্ডসভার ফাইনাল সিদ্ধান্ত এখনও আলোরমুখ দেখেনি।