সংবাদদাতা : দৈনিক বাংলার বাণীর কম্পিউটার অপারেটর পরে টাঙ্গাইল থেকে প্রকাশিত দৈনিক মজলুমের কণ্ঠ পত্রিকার কম্পিউটার অপারেটর মো: আবুল কাশেম তালুকদার (৫৭) ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন। ৮ নভেম্বর শুক্রবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ইছাপুর গ্রামের মৃত কোরবান আলী তালুকদারের ছেলে। মৃতকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অনেক গুণগাহী রেখে গেছেন।
বাদ এশা কালিহাতীর ইছাপুর মাদ্রাসা মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
তার মৃত্যুতে দৈনিক মজলুমের কণ্ঠের সম্পাদক জাফর আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন।
