একুশে বার্তা রিপোর্ট : রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের টয়লেট থেকে ১২ কেজি সোনা উদ্ধার করা হয়।
সোমবার সকালে বিমানের ফ্লাইট বিজি-১২৮ থেকে জাতীয় গোয়েন্দা সংস্থার(এনএসআই) সহায়তায় ওই সোনা উদ্ধার করা হয়।
ঢাকা কাস্টমস হাউজের উপ কমিশনার অথেলো চৌধুরী জানান, দুবাই থেকে সোমবার সকালে ঢাকায় আসা বিমানের ফ্লাইট বিজি-১২৮ থেকে এনএসআইয়ের সহায়তায় ওই সোনা উদ্ধার করা হয়।
তিনি বলেন, ‘বিমানের টয়লেটে আয়নার পেছনে টেপ মোড়ানো অবস্থায় সোনাগুলি লুকানো ছিল। টেপ খুলে ১০৬টি সোনার বার পাওয়া গেছে, যার ওজন ১২ কেজি।’ এ ঘটনায় কেউ আটক হননি বলেও জানান তিনি।
