শাহজালাল বিমানবন্দরে আর্মড পুলিশের মানবিক কান্ড : প্রতিদিন ইফতার করাচ্ছে ৫ শতাধিক রোজাদারকে

একুশে বার্তা রিপোর্ট : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী ও অপেক্ষারত যাত্রীর স্বজনদের ইফতার দিচ্ছে বিমানবন্দর আমর্ড পুলিশ। মাগরিবের আজানের আগ মুহূর্তে আগমনী ও বর্হিগমন টার্মিনালে এই ইফতার বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (৩০ মে) বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ইফতারের মুহূর্তে অনেক যাত্রী ও তাদের স্বজনরা বিমানবন্দরে অবস্থান করেন। আশেপাশে কোনও দোকান না থাকায় ইফতার নিয়ে তাদের সমস্যায় পড়তে হয়। তাই ইফতারের ব্যবস্থা করা হয়েছে। এই উদ্যোগে মানুষজনও স্বস্তি প্রকাশ করছেন।

জানা গেছে, ২১ মে থেকে যাত্রী ও যাত্রীর স্বজনদের ইফতারের দিচ্ছে বিমানবন্দর আমর্ড পুলিশ। প্রতিদিন প্রায় ৫০০ জনকে এসব ইফতার বিতরণ করা হয়। বিমানবন্দরের আমর্ড পুলিশকে এ আয়োজনে সহায়তা করছে আল খায়ের ফাউন্ডেশন।