শাহজালাল বিমানবন্দরে এমপির আত্মীয়ের ল্যাগেজ কেটে ৫০ হাজার রুপি চুরি : ঘটনা জানে না বিমান ডিজিএম নিরাপত্তা, হশাআবি পরিচালক নিরাপত্তা : এপিবিএন তদন্ত করছে

বিশেষ সংবাদদাতা : হযরত শাহজালাল বিমানবন্দরের ডিপারচার লাউন্ঞে ফেনী-২ আসনের সরকার দলীয় সংসদ সদস্য এবং বিঙ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নিজাম হাজারির আত্মীয় রেজাউল শাহীনের ল্যাগেজ কেটে ৫০ হাজার রুপি চুরি হয়েছে। গত ২৩ জুলাই ১৯২০ মিনিটে বিজি-০০৯৫ বিমানের ঢাকা- কলকাতা ফ্লাইটে এ চুরির ঘটনা ঘটে। চুরির এ বিষয়টি কলকাতা থেকে সংসদ সদস্যের আত্মীয় সাংসদকে জানানোর পর সাংসদ তার পিএস প্রটোকল নূরন্নবী ভুইয়া টিপুর মাধ্যমে বিমানবন্দরের সমস্ত সংস্থাকে চুরির ঘটনাটি জানান। এপিবিএন পুলিশকে চুরির ঘটনা লিখিতভাবে অভিযোগ করা হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে এপিবিএন পুলিশের অতিরিক্ত সুপার আলমগীর হোসেন শিমুল জানান, এমপির আত্মীয়ের রুপি চুরির ঘটনার তদন্ত চলছে। কেউ গ্রেফতার হয়নি। তিনি জানান, চুরির ঘটনা শাহজালাল বিমানবন্দরে বা কলকাটা বিমানবন্দরেও ঘটতে পারে।
৫০ হাজার রুপি চুরির ঘটনায় শাহজালাল বিমানবন্দরের পরিচালক নিরপত্তা উইং কমান্ডার ওবায়েদ জানান, বিষয়টি আমার জানা নেই।
উপপরিচালক শাহজালাল বিমানবন্দর বেনী মধাব চৌধুরিও রুপি চুরির ঘটনা জানেন না বলে এ প্রতিবেদকে জানান।
বিমানের ডিজিএম নিরাপত্তা মোখলেছুর রহমান মৃধাও এমপির আত্মীয়ের ৫০ হাজার রুপি চুরির ঘটনা জানেন না। তিনি জানান রুপি চুরির ঘটনা জেনে ব্যবস্থা নেয়া হবে।
এমপির পিএস প্রটোকল নূরনবী ভুইয়া টিপু জানান, রুপি চুরির ঘটনা এমপি সাব আমাকে জানানোর পর আমি বিমানবন্দরের সব সংস্থাাকে জানিয়েছি। এপিবিএন পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছি।
উল্লেখ্য, ইতিপূর্বে শাহজালাল বিমানবন্দরে মন্ত্রীর ল্যাগেজ কেটে পণ্য চুরির ঘটনাও ঘটেছে।