সরকার ও নির্বাচন কমিশনের অব্যবস্থাপনা দেখা যাচ্ছে , এটা অপরিপক্কতা : সাখাওয়াত হোসেন

ডেক্স রিপোর্ট : সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল এম. সাখাওয়াত হোসেন বলেছেন, সাংবাদিকদের আচরণবিধি ঠিক করার সময় দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সেটা করতে হয়। সাংবাদিকরা কাউকে জিজ্ঞেস করতে পারবেন না আপনারা কাকে ভোট দেবেন

সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল এম. সাখাওয়াত হোসেন বলেছেন, সাংবাদিকদের আচরণবিধি ঠিক করার সময় দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সেটা করতে হয়। সাংবাদিকরা কাউকে জিজ্ঞেস করতে পারবেন না আপনারা কাকে ভোট দেবেন। এছাড়া কোথাও যেতে কোনো অসুবিধা নেই। সাংবাদিকরা কেউ ভোটের গোপন কক্ষে যেতে পারবেন না, এগুলোই হলো সাংবাদিকদের বিধি নিষেধ।

সোমবার যমুনা টেলিভিশনের এক টকশোতে তিনি আরো বলেছেন, নির্বাচনে যদি সাংবাদিকরা মোটরসাইকেল ব্যবহার করতে না পারেন তাহলে মোবিলিটি থাকবে না। সাংবাদিকদের মোটরসাইল ব্যবহারে কোনো সমস্যা থাকার কথা না। কারণ মোটরসাইকেল ব্যবহার না করলে গ্রামাঞ্চলে এক সেন্টার থেকে অন্য সেন্টারে কীভাবে যাবেন তারা? পায়ে হেঁটে তো যাওয়া সম্ভব নয়।

এম. সাখাওয়াত হোসেন বলেছেন, আমাদের দেশে নির্বাচন নিয়ে মানুষ শঙ্কায় আছে, কাজেই পর্যবেক্ষক আসলে ভোটারদের আস্থা তৈরি হয়। এবার নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক কম আসছে এবং দেশি পর্যবেক্ষকের সংখ্যাও অনেক কম। এতে একটা অব্যবস্থাপনার ফলশ্রুতি হচ্ছে। বর্তমানে সরকার ও নির্বাচন কমিশন থেকে অব্যবস্থাপনা দেখা যাচ্ছে। সবকিছু মিলেই একটি অব্যবস্থাপনায় শিকার হয়ে গেছে বাংলাদেশ। এটা তাদের অপরিপক্বতার কারণ হতে পারে। আমাদের সময়৥ ডটকম