হজ্জ ক্যাম্পের কেরানী সোহিলের ও স্ত্রীর হিসাবে ৩ কোটি টাকা ১১ লাখ টাকার দুর্নীতির উৎস পেয়েছে ধর্ম মন্ত্রণালয় ; উপসচিব ( উন্নয়নের) দপ্তরে তলব : দায়সারা জবাব : সচিবের আদেশ অমান্য করছেন পরিচালক হজ¦!

বিশেষ সংবাদদাতা : ধর্ম মন্ত্রণালয়ের অধীন আশকোনা স্থায়ী হজ¦ ক্যাম্পে একযুগ ধরে কর্মরত কেরানী সোহিল মোহাম্মদ ফেরদৌসের ও তার স্ত্রীর দুর্নীতির অভিযোগের সত্যতা খুজে পেয়েছে ধর্ম মন্ত্রণায়। তার হিসাবে ইসলামি ব্যাংক হজ¦ ক্যাম্প শাখায় ১ কোটি ৩৩ লাখ এবং তার স্ত্রীর আশকোনা শাহজালাল ইসলামি ব্যাংকের হিসাবে ১ কোটি ৭৮ লাক টাকার উৎস পেয়েছে ধর্ম মন্ত্রণালয়ের তদন্ত টিম।
সোহিলের এই দুর্নীতির তদন্ত করার জন্য কেরানি সোহিলকে গত ১৫ এপ্রিল মন্ত্রণালয়ের উপসচিব ( উন্নয়ন) সাখাওয়াত হোসেনের দপ্তরে ডেকে পাঠায়। উপসচিব ( উন্নয়নের) দপ্তরে দায়সারা জবাব দিয়েছে বলে অভিযোগ ওঠেছে।
একই অভিযোগে অভিযুক্ত সহকারি হজ¦ অফিসার আব্দুল মালেকের ব্যাাপারে মন্ত্রণালয় নিশ্চুপ, কম্ভকর্ণ। তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত মাঠেমারা গেছে।
এ দিকে সচিবের আদেশ অমান্য করে সহকারি হজ¦ অফিসার আব্দু¦ুল মালেক , পরিচালকের ড্রাইভার সালাউদ্দিন, ইমাম জাহাংগীর, মোয়াজ্জেম রুহুল আমিন এখনও হজ¦ ক্যাম্পের ডরমেটরিকে আবাসিক বাসা হিসাবে ব্যবহার করছেন। পরিচালক হজ¦ ক্যাম্প এদেরকে আগলে রেখেছেন বলে অভিযোগ ওঠেছে। এ নিয়ে একাধিক জাতীয় দৈনিকসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টকে থোরাইকেয়ার করছেন পরিচালক হজ¦ ক্যাম্প।