ডেক্স রিপোর্ট : আগামী ২৯ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। তবে ওই সময় পুলিশ ও হাসপাতাল, বাজারসহ নিত্যপ্রয়োজনীয় সেবা খাত খোলা থাকবে। এই সাধারণ ছুটির সঙ্গে ২৬ মার্চের ছুটি ও পরের দিনের সাপ্তাহিক ছুটি যুক্ত হবে। ২৩ মার্চ বিকালে মন্ত্রিপরিষদ বিভাগে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম। এসময় প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমেদ কায়কাউস উপস্থিত ছিলেন।
