বেবিচকে আবারও ডিডি এভসেক পদে বিমান বাহিনী থেকে প্রেষণে নিয়োগ! বন্ঞিত হলেন বেবিচক সিভিল কর্মকর্তারা

স্টাফ রিপোর্টার : বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ–বেবিচকে আবারও প্রেষণে নিয়োগ। অথচ যে পদে এই প্রেষণে নিয়োগ নিয়ে কথা ওঠেছে-জন প্রশাসন, বিমান মন্ত্রণালয়, বেবিচকে কয়েকদফা চিঠি চালাচালি হয়েছে, এই পদে বিমান বাহিনীর একজন স্কোয়াড্রন লিডারকে বদলির ৫ মাস পরও তাকে অবমুক্ত না করে আাবারও প্রেষণে উক্ত পদে বিমান বাহিনীর আরেকজন স্কোয়াড্রন লিডারকে গত ১২ মে/২৬ নিয়োগ দিয়ে প্রঙাপন জারি করা হয়েছে। কাংক্ষিত পদটি হলো উপপরিচালক “এভসেক এন্ড এফএএল পলিসি’।
জন প্রশাসন মন্ত্রণালয় ইপিডি শাখায় কর্মরত অতি. সচিক আকলুর রহমান প্রেষণের জন্য মতামত চেয়ে বিমান মন্ত্রণালয়ে চিঠি পাঠান, বিমান মন্ত্রণালয় থেকে ০৩ মে চেয়ারম্যান বরাবর মতামত চেয়ে চিঠি পাঠান।
১০ মে বেবিচক চেয়ারম্যান ফিরিস্তি ব্যাখ্যাসহ প্রেষনে উক্ত পদ পূরণে মতামত প্রদান করেন। এর ২ দিন পর বিমান মন্ত্রণালয় বিমান বাহিনী থেকে প্রেষণে উক্ত পদে নিয়োগ ফাইনাল করে বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার হাসান আকাশকে নিয়োগ দিয়ে প্রঙাপন জারি করে। ০৩ মে মতামত চাওয়া, ১০ মে মতামত প্রদান, ১২ মে প্রেষণে নিয়োগ দিয়ে প্রঙাপন। এ যেন ত্বরিতগতিতে কাজ হয়।
এ পদে বিমান বাহিনী থেকে প্রেষণে নিযোগ প্রদান করায় বেবিচকের নিয়মিত সিভিল কর্মকর্তারা বন্ঞিত হলেন। তারা হয়ত ডিডি হয়ে এ পদে যাবার আগেই পিআরএল-এ চলে যাবেন।চলতি দায়িত্ব দেবার রেওয়াজ থাকলেও এ পদে সিভিল থেকে কোন কর্মকর্তাকে চলতি দায়িত্ব দেয়া হলো না। এতে করে বেবিচকে ক্ষোভ বিরাজ করছে।
অথচ বিমান মন্ত্রণালয় থেকে ইতিপূর্বে এ পদটি পূরণের জন্য বেবিচক চেয়ারম্যানকে নির্দেশনা প্রদান করা হয়। কিন্ত বেবিচক চেয়ারম্যান বার বার প্রেষণে নিয়োগের পক্ষে মতামত প্রদান করে থাকেন।
জনপ্রশাসনের ইপিডি বিভাগ আবার পুন:মতামত চেয়ে বিমান মন্ত্রণালয়কে চিঠি পাঠায়, বিমান মন্ত্রণালয় বেবিচক চেয়ারম্যানের মতামত চায়। বেবিচক চেয়ারম্যান প্রেষণে নিয়োগের মতামত দেবার ০২ দিন পর প্রেষণে নিয়োগ দিয়ে ষোলকলা পূর্ণ করে।