আনসার বাহিনী দক্ষিণ জোন : মোহাম্মদপুর থানা অফিসার জাকিরের এক পোস্টিংয়ে ৫ বছর!

বিশেষ সংবাদদাতা : জেলা এডজুডেন্ট মতলুুবুর রহমানকে বদলি করা হলেও দক্ষিণ জোনের মোহাম্মসদপুর থানা অফিসার জাকির হোসেন এক পোস্টিংয়ে ৫ বছর গুজরান করছেন, রহস্যজনক কারণে তাকে মোহাম্মদপুর থানা থেকে অন্যত্র বদলি করা হচ্ছে না। তার খুটির জোর নিয়েও প্রশ্ন ওঠেছে। ৩ বছর পর বদলি করার বিধান থাকলেও আনসার কর্মকর্তা জাকিরের ক্ষেত্রে এ নিয়মের বালাই নেই। নোয়াখালি বাড়ি এই আনসার কর্মকর্তা ম্যানেজে ওস্তাদ বলেও জানা যায়। তাই তিনি প্রশাসনকে ম্যানেজ করেই ৫ বছর এক জায়গায় দিব্যি চাকরি করছেন। শুধু তাই নয়- এই থানা অফিসার জাকিরের বিরুদ্ধে আনসারদের থেকে মাসিক চাদাবাজির অভিযোগও ওঠেছে। দক্ষিণ জোনের ২০ টি ক্যাম্প থেকে প্রায় ১ হাজার আনসার সদস্য’র থেকে জনপ্রতি ২০০ টাকা করে মাসে ২ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন বলেও সাধারণ আনসাররা অভিযোগ করেছেন। এ ছাড়া এই থানা অফিসার জাকির বদলি ঠেকিয়ে বা বদলির নামে জনপ্রতি ১০ হাজার টাকা করে হাতিয়ে নিচেছন বলেও অভিযোগ ওঠেছে। তার প্রশাসনিক এ্যাকশনে ১ হাজার আনসার সদস্য যাতাকলে পিস্ট হলেও চাকরিচ্যুুতির ভয়ে প্রকাশ্যে কেউ মুখ খুলতে সাহস পায় না।
অনেক সময় এই আনসার কর্মকর্তা ডিজির নাম ভাংগিয়ে চলেন, মনিটর কর্মকর্তাকে ম্যানেজেও ওস্তাদ এই আনসার কর্মকর্তা জাকির।
মাসে ২ লাখ করে বছরে ২৪ লাখ টাকা ৫ বছরে কোটি টাকার ওপরে হাতিয়ে নিয়ে এই আনসার কর্মকর্তা পাইকপাড়ায় বহুতল বাড়ি গড়ে তুলেছেন।তবে বাড়িটি তার নিজের নামে না বউ/আত্মীয়র নামে তা তদন্ত করলেই বের হয়ে আসবে।
তার বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণে সাধারণ আনসার সদস্যরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।দুদককেও এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের মর্জি কামনা করেছেন। চলবে