ঢাকা কাস্টমস হাউজ : রাজস্ব কর্মকর্তা মিজান বদলি ঠেকিয়ে আবার পুরনো পোস্টিংয়ে!

বিশেষ সংবাদদাতা : ঢাকা কাস্টমস হাউজ থেকে বদলির পক্ষকাল পরেই আবার পুরনো পোস্টিংয়ে ফিরে এসেছেন রাজস্ব কর্মকর্তা কাজী মিজানুর রহমান | তার খুটির জোর নিয়েও প্রশ্ন ওঠেছে। কিভাবে তিনি বদলি ঠেকিয়ে পুরনো পোস্টিংয়ে ফিরে এলেন তা অনেকেকে ভাবিয়ে তুলেছে। তাছাড়া এক জায়গায় ২ রাজস্ব কর্মকর্তা চাকরি করছেন- যেখানে একজন রাজস্ব কর্মকর্তাই যথেষ্ট সেখানে ছোট্র এক পোস্টিংয়ে ২ রাজস্ব কর্মকর্তা দিব্যি চাকরি করছেন।
রাজস্ব কর্মকর্তা কাজী মিজানুর রহমান উত্তর ভ্যাট কমিশনারেটের টংগি বিভাগে ১ নং সার্কেলে দীর্ঘদিন চাকরি করেছেন। সেখান থেকে বদলি হয়ে ঢাকা কাস্টমস হাউজের এয়ারফ্রেইট আমদানি শাখায় দীর্ঘদিন কর্মরত ছিলেন, সেখান থেকে তাকে হাউজে আনা হয়, গত মাসে তাকে হাউজ থেকে আবার বদলিও করা হয়, কিন্ত বদলির ৩ মাস যেতে না যেতেই আবার তিনি হাউজে পুরনো পোস্টিংয়ে বহাল- এ যেন আলাদিনের আশ্চর্য প্রদীপ বা যাদুর কাঠি, স্পর্শ করামাত্রই আবার তিনি পুরনো জায়গায় ফিরে এলেন।
রাজস্ব কর্মকর্তা কাজী মিজানুর রহমান ঘুষ ছাড়া পণ্য খালাসের ফাইলে সই করেন না, ফাইল প্রতি ঘুষ হাতিয়ে নিয়ে তবেই তিনি ফাইলে সই করেন বলে জানা যায়, ফাইল বাড়ে টাকা বাড়ে, এ টাকা তিনি একাই নিয়ে চলে যান, কাউকে ভাগ দিতে নারাজ । আর জন্য একজন বহিরাগতকে তিনি তার রুম থেকে বের করেও দিয়েছেন।
কাস্টমসসের উত্তর ভ্যাটে দীর্ঘদিন চাকরি করার সুবাধে সরকারের বিশাল অংকের রাজস্ব ফাকির ফন্দি-ফিকির করে সরকারি রাজস্বের বারোটা বাজিয়ে নিজে আর্থিকভাবে লাভবান হয়ে তিনি উত্তরার ১২ নং সেক্টরে বহতুল বাড়ি গড়ে তুলেছেন বলে জানা যায়।যা তদন্ত করলেই বের হয়ে আসবে।