একুশে বার্তা ডেক্স : বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া সুবিচারে নয়, প্রতিহিংসামূলক সরকারি বিচারে কারাবন্দী। খালেদা জিয়ার জামিন বারবার বাধাগ্রস্ত করছে সরকার। বিএনপির চেয়ারপারসন একের পর এক মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেলেও ফের তা নানা কায়দায় আটকে দিচ্ছে সরকার। সরকারের নির্দেশেই তিনি কারাগারে আটকে আছেন। তাঁর কারাবন্দিত্ব শুধু সরকারের প্রতিহিংসার শিকারে।
আজ রোববার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন রিজভী।
বিএনপির জনসভার বক্তব্য নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের তাৎক্ষণিক প্রতিক্রিয়া গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। রিজভী বলেন, গতকাল রাতে ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়ার মুক্তির বিষয়টি আওয়ামী লীগ নয়, নির্ভর করছে আদালতের ওপর। আইনি প্রক্রিয়া ছাড়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয়, এ ক্ষেত্রে হস্তক্ষেপ করবে না সরকার। একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে বিএনপি সরকারের যে পদত্যাগের দাবি করেছে, তা নাকচ করে দিয়ে কাদের বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। ওবায়দুল কাদেরের এই বক্তব্য কোনোভাবে গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন
