ঢাকা কাস্টমস হাউজ : ১৭ হাজার ইউএস ডলার পণ্য পাচার আটক : কুরিয়ারের দায়িত্বপ্রাপ্ত রাজস্ব কর্মকর্তা স্ট্যান্ডরিলিজ : কালো পলিথিনে মোড়ানো পণ্যের নায়ক সনাক্ত

বিশেষ সংবাদদাতা : ঢাকা কাস্টমস হাউজের কুরিয়ার শুল্কায়ন গেট দিয়ে পাচারের প্রাক্কালে সাড়ে ১৭ হাজার ইউএস ডলার সমপরিমাণ পণ্য আটক-জব্দ ঘটনায় পেপারস গ্রীনসহ ইত্যাকা অভিযোগে রাজস্ব কর্মকর্তাকে স্ট্যান্ডরিলিজ করা হয়েছে। এ দিকে কালো পলিথিনে মোড়ানো পণ্য -যা এসির হেফাজতে নেয়া হয় তার নায়ক সনাক্ত করা হলেও তা প্রকাশ করছে না কাস্টমস। কারণ ওই ব্যক্তি নাকি প্রভাবশালী, আইন প্রয়োগকারি সংস্থার টপ ল্যাভেলের কর্নধারের নাম ভাংগিয়ে চলেন, চলেন কোটি টাকার গাড়িতে। তার প্রভাবে কাস্টমস মনে করেন তার বিরুদ্ধে এ্যাকশনে যাওয়া ঠিক হবে না। এ ধরনের লোকরাই এসি কামরুলের মতো একজন প্রমোটি এসিকে হাতকেটে নেয়ার হুমকি দিতে সাহস পায়। এরাই আবার ৬ কাস্টমস কর্মকর্তাকে পিটিয়ে ইতিপূর্বে ৩০ কোটি টাকার পণ্য ছিনিয়ে নেয়, একজন যুবলীগ নামধারি নেতা ও তার ভাইসহ অনেকে গ্রেফতার হয়ে জেল খাটেন।এ ঘটনায় মামলা ভেস্তে গেছে বলে জানা যায়। আবারও একজন থানা আওয়ামীলীগের নেতা পরিচয়ে প্রতিদিন শত শত বিল অব এন্টির পেপারসে দিব্যি পণ্য খালাস করছেন। তিনি একজন এসোসিয়েশনের নব্য নেতাও। তবে নেতা হতে থাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। একজন কাস্টমস কমিশনারের সাথে তার সুসম্পর্ক ছিল। তিনি এতোদিনে হয়তো পিআরএলে গেছেন। সিনিয়র জার্নিালিষ্টদের কারো কারো নাম ভাংগিয়ে চলেন, এ ক্ষেত্রে লোকালিটি বলে কথা।
এ দিকে কাস্টমস তালিকায় নিষিদ্ধ মামা রাইদুল, নব্য খাচার মালিক ডিপিএস নাজির দিব্যি শতশত বিল অব এন্ট্রির পেপারসে পন্য খালাস করে নিয়ে যাচ্ছে বলে জানা যায়। কাস্টমস তাদের পেপারসে শতভাগ কায়িক পরিক্ষা-নীরিক্ষা করছে না। ফলে তারা সরকারের ভয়াবহ ট্যাক্স ফাকি দিয়ে অনেক সময় নামাকাওয়াস্তে ট্যাক্স দিয়ে কাস্টমস ছাড়ে নিষিদ্ধ হয়েও দিব্যি ব্যবসা করছেন। তাদের গতিবিধি নজরদারিতে আনা হচ্ছে না। এ ক্ষেত্রে এডিসি প্রশাসনের অফিসিয়াল পত্র কার্যকর করা হচ্ছে না। প্রশাসনের ভিতর প্রশাসন কাজ করছে।
ডিপিএস নাজির নতুন খাচার মালিক হয়ে নিজে সিএন্ডএফগিরি করে ট্যাক্স ফাকি/ নামকাওয়াস্তে ট্যাক্স দিয়ে প্রতিদিন শত শত বিল অব এন্ট্রিত পেপারসে পন্য খালাস করে দিনের পর দিন টাকার পাহাড় গড়ে তুলে রাজধানির প্রেমবাগানে বহুতল অট্রালিকা গড়ে তুলছেন। মামা বাহিনীর সদস্যরাও এ ক্ষেত্রে কম যান না।