শাহজালালে আগুন : বেবিচক চেয়ারম্যানের সাড়াশি উদ্যোগ, ৩০ সেকেন্ডে বেবিচকের ফায়ার ফাইটাররা ঘটনাস্থলে হাজির, ১ দিনেরও জন্য পণ্য ডেলিভারি বন্ধ হয়নি

স্টাফ রিপোর্টার : শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ আগুনের ঘটনায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ- বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মুস্তফা মাহমুদ সিদ্দিকের সাড়াশি ভূমিকা সবার নজর কেড়েছে। তার নির্দেশে ৩০ সেকেন্ডের মধ্যে বেবিচকের নিজস্ব ফায়ার ফাইটাররা আগুন নেভাতে ঘটনাস্থলে উপস্তিত হন। কিন্ত আগুনের সুত্রপাত কুরিয়ার খাচার ভিতরে লোহার গ্রীল ও ঘুপ ঘুপ খাচা থাকায় বেবিচক ফায়ার ফাইটাররা আগুন নেভাতে কার্যকর ভূমিকা রাখতে পারেননি। ঘটনার ৩০ মিনিট পর দমকল বাহিনীর ৩৭ ইউনিট প্রাণান্ত চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে বিমান উপদেষ্টা ঘটনাস্থল পরিদর্শনে আসেন। সাথে ছিলেন বিমান সচিব জাকিয়া সুলতানা। বেবিচকের সদস্য প্রশাসন ও সদস্য অপস বার বার ঘটনাস্থলে এসে দিকনির্দেশনা দেন। গত মংগলবার বেবিচক সদর দপ্তরে জনাকীর্ন এক সংবাদ সম্মেলনে বেবিচক চেয়ারম্যান শাহজালালে আগুনের ভয়াবহ ঘটনা তুলে ধরেন। দিকনির্দেশনামুলক বক্তব্য রাখেন। সাথে বেবিচক প্রধান দুই সদ¯্য ও অন্যান্য কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্তিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বেবিচক চেয়ারম্যান। এ সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে বেবিচক চেয়ারম্যানের উদ্ধৃতি দিয়ে যদিও কোন কোন গণমাধ্যমে রিপোর্ট প্রকাশ করে যে, দায়িত্ব নিলেন না বা দায়িত্ব এড়িয়ে গেলেন বা বেবিচক চেয়ারম্যান দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না-এ সব কোনটিই সঠিক নয়।
ঘটনার সূত্রপাত থেকেই বেবিচক চেয়ারম্যান দায়িত্ব নিয়ে আগুনের সুরাহাকল্পে বিভিন্ন দিকনির্দেশনা দেন। তদন্ত কমিটিকে সহায়তা করেন। বিদেশী এক্সপার্টদের বিমানবন্দর পরিদর্শন করে আগুনের সূত্রপাত নির্নয়ে আমন্ত্রণ জানান। সে মোতাবেক তুর্কী এক্সপার্ট টিম অলরেডি শাহজালাল বিমানবন্দর পরিদর্শন করেছেন।
বুয়েটের বিশেষঙ্ঘ টিম বিমানবন্দর পরিদর্শন করে পুরনো আমদানি কার্গোকে আবার সচল করার জন্য তদন্ত করে মেরামতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন।
গত শনিবার আগুন লাগলেও একদিনের জন্য আমদানি পণ্য ডেলিভারি বন্ধ হয়নি। এ ব্যাপারে বেবিচক চেয়ারম্যান যথাযথ তদারকি করে যাচ্ছেন। থার্ড টার্মিনালে নির্মাণকৃত কার্গোভিলেজ বিভিন্ন জটিলতায় চালু করা যাচ্ছে না। এটা চালু করা গেলে আমদানি পণ্য ডেলিভারিতে কোন সমস্যাই হতো না।