সিএএবিতে চাকরি নয়া বিঙাপন : তদবির বাণিজ্য: ডিডি প্রশাসনের কেরামতি

বিশেষ সংবাদদাতা : সিভিল এভিয়েশন অথরীটিতে গত ১৮ মে ১০ গ্রপে বিভক্ত বিশাল একটি নিয়োগ বিঙপ্তি প্রচার করা হয়েছে, সিএএবির ওয়েবসাইটেও তা সাটিয়ে দেয়া হয়েছে,্ এরমধ্যে সবচে’ বেশি লোক নিয়োগ করা হবে সশস্ত্র নিরাপত্তা প্রহরি পদে। এ পদে ১৯৭ জন নিয়োগ দেয়া হবে। বিশাল এ নিয়োগ বিঙপ্তি ঘিরে ইতিপূর্বেও মতো নিয়োগ বাণিজ্যের পায়তারা করা হচ্ছে, কার কত লোক- তা গোপনে গোপনে তালিকা করা হচ্ছে। ডাক ওঠছে কোন পদে কত- এ সব কথা সিএএবিতে লোকজনের মুখে মুখে। উপপরিচালক প্রশাসন –এর নাম বাতাসে ভেসে বেড়াচ্ছে।
ডিডি প্রশাসনের কথিত ভাগিনা হাকিম স্বর্নসহ ধরা পড়লেও চাকরিচ্যুত করা হয়নি। ডিডি প্রশাসনের বদলি, রিপ্লেজমেন্ট বাণিজ্য, টেন্ডার বাণিজ্রও থেমে নেই। তার বিরুদ্ধে গোয়েন্দা রিপোর্ট ভেস্তে গেছে। ডিডি প্রশাসনের চাকরিতে কোন বদলি নেই, এক চেয়ারে বসেই চাকরিজীবন শেষ করবেন, এটা ব্লাকবল পোস্ট বলে অনেকে মনে করেন। কিন্ত সিএএবির প্রশাসন এবং মন্ত্রণালয় এ দিকে নজরদারি করছে না। সব ডিডির বদলি হলেও ডিডি প্রশাসন কেন ব্যতিক্রম- তা সিএএবি প্রশাসনকে ভাবিয়ে তুলছে না। ফলে ডিডি প্রশাসন ছড়ি ঘুরাচ্ছেন, আর বলে বেড়াচ্ছেন মন্ত্রণালয় থেকে পরিচালক/ সদস্য প্রশাসন আসবেন আবার চলে যাবেন, কিন্ত আমি বহাল, আমাকে এ চেয়ার থেকে সরায় এমন সাধ্য কার? ইতিপূর্বে সদস্য প্রশাসন হেমায়েত হোসেনের আমলে এর ব্যতিক্রম কিছু ঘটার আগেই ডিডি প্রশাসন তা ম্যানেজ করে ফেলেন। এবার তিনি কুমিল্লা ইমজে আছেন।