ঢাকা কাস্টমস হাউজ : মামা গ্রুপ-নাজির সক্রিয়: প্রতিদিন শতাধিক বিল অব এন্ট্রিতে পণ্য খালাসের নামেÑ

বিশেষ সংবাদদাতা : ঢাকা কাস্টমস হাউজে কুরিয়ার শুল্কায়নে মামা গ্রুপখ্যাত রাইদুল এবং নাজির ওরফে নোয়াখালি নাজির সক্রিয়। এদেরকে ঢাকা কাস্টমস হাউজ নিষিদ্ধ ঘোষণা করলেও প্রশাসনকে ম্যানেজ করে এরা চুটিয়ে ব্যবসা করছেন। প্রতিদিন শতাধিক বিল অব এনিট্রতে ট্যাক্স ফাকি এবং অনেক সময় ভুয়া পেপারসে পণ্য খালাস করার পায়তারাও করে থাকে। কিন্ত কাস্টমস সচেতন হওয়ায় তা আর পারছে না। বিশেষ কওে ফেডেক্স এবং ডিএইচএল খাচা থেকে ভুয়া পেপারসে পণ্য খালাসের সময় ধরা পড়ায় মামা গ্রুপ- নাজির সতর্ক, তবে ফাকফোকড় খুজছে। মামা গ্রুপের মামা রাইদুল থাকে বাইরে ভিতরে তার ভাই আলতাফসহ অর্ধডজন সরকার, পেপারস এসেসমেন্ট/এক্সামিন করে এবং গ্রীন করে নামকাওয়াস্তে ট্যাক্স দিয়ে প্রতিদিন পণ্য নিয়ে যাচ্ছে। কিন্ত কাস্টমস এদের টুিট চেপে ধরছে না। কাস্টমস-এর তালিকায় মামা নিষিদ্ধ হলেও সক্রিয়। নাজির ইতিপূর্বে কয়েকলক্ষ টাকা জরিমানা দিয়ে পার পেয়েছে। আগে নাজির ডিপিএক্স খাচায় চাকরি করতো, এখন নিজেই খাচার মালিক, রাজধানির প্রেমবাগানে বহুতল বাড়ি করছেন। মামা গ্রুপ এবং নাজিরকে কাস্টমস-এর নজরদারিতে এনে শতভাগ এক্সমিন/এসেসমেন্ট এবং পেপারস গ্রীন করার আগে পুংখানুপুংখভাবে পেপারস পরিক্ষা করে পেপারস গ্রীন করলে কাস্টমস-এর ট্যাক্স আদায় কয়েকগুণ বেড়ে যাবে বলে অভিঙমহল মনে করেন। ক্রমশ-