বিশেষ সংবাদদাতা : বাংলাদেশ সিভিল এভিয়েশনের ইএম বিভাগে কর্মরত- যাদেরকে জন প্রশাসন মন্ত্রণালয়ের আদেশ ভংগ করে প্রকল্প শেষে নতুন করে চাকরির সময় থেকে সিনিয়রটি না দিয়ে প্রকল্পের সময় থেকে সিনিয়রটি দেয়ার বিষয় সংক্রান্ত দুদকের তলবি চিঠি সিএএবি থেকে গায়েব করে দেয়া হয়েছে। ফলে পার পেয়ে যাচ্ছেন ওই ৬ প্রকৌশলী। এরা হচ্ছেন- ডিভিশন-৩-এ কর্মরত নির্বাহী প্রকৌশলী ইএম মো. জাকারিয়া হোসেন, ইএম-২-এ কর্মরত নির্বাহী প্রকৌশী সুভাশিষ বড়–য়া, সহকারি প্রকৌশলী আাছালত হোসেন খান, সহকারি প্রকৌশলী শাহিনুর আলম, আয়েশা হক ও সফিকুল আলম।
এই ৬ প্রকৌশলীকে নিয়ে একুশ শতকের কাগজ ‘একুশে বার্তা’র অনলাইন সংস্করণে একাধিক প্রতিবেদন প্রকাশের পর সংশ্লিষ্ট প্রশাসন তা আমলে নিয়ে তদন্ত কাজে হাত দেয়। এরই ফলশ্রুতিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রধান কার্যালয় থেকে উপরিচলক মাহফুজাকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করে তদন্তের দায়িত্ব দেয়া হয়। দুদকের উপপরিচালক মাহফুজা সিএএবির ওই ৬ প্রকৌশলী সিনিয়রটি জালিয়াতির তদন্তের জন্য গত ২ মে এক দাপ্তরিক চিঠি জারি করে তাদেরকে তলব করেন। যার স্মারক নম্বর-০০.০০১০০০০-৫০৩.২৬.১৬২.১৯-১৭৭৫৬ তারিখ-০২-০৫-২০১৯। কিন্ত দুদকের ওই তলবি চিঠিটি সিএএবির সদর দপ্তরে এসে এখনও পৌছায়নি। ফলে সংশ্লিষ্টরা আশংকা করছেন দুদকের তলবি চিঠি সিএএবির সদর দপ্তর থেকে থেকে গায়েব হয়ে গেছে বা গায়েব করে দেয়া হয়েছে । ফলে পার পেয়ে যাচ্ছেন সিনিয়রটিসহ সরকারের কোটি কোটি টাকার সুবিধাভোগি ওই ৬ প্রকৌশলী। কারণ সিনিয়রটি জালিয়াতির বিষয়টি তদন্তে প্রমাণিত হেেল সরাসরি রাজস্ব খাতের প্রকৌশলীরা সিনিয়রটি পাবেন, আর সিনিয়রটি জালিয়াতরা সরকারের কোটি কোটি টাকার সুভিধাভোগী ৬ প্রকৌশলী সরকারকে ওই টাকা ফেরত দিতে হতে পারে- এমন আশংকা করছেন।ক্রমশ
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
