স্টাফ রিপোর্টার :অদ্য ১৫/১২/২০২১ তারিখে দিবাগত রাতে আনুমানিক ১.০০ ঘটিকায় শাহজালাল বিমানবন্দরের লাগেজ বেল্ট ৩ এবং ৪ হতে পরিত্যক্ত দুইটি লাগেজ স্ক্যানিং করা হয়।
ব্যাগেজ স্ক্যানিংকালে ব্যাগের ভিতর থাকা তালার ভিতর স্বর্ণের অস্তিত্বের ইমেজ পাওয়া যায়।
পরবর্তীতে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে ব্যাগে থাকা তালার ভিতর হতে স্বর্ণের ১৬ টি বার মালিক বিহীন উদ্ধার করা হয়। যার ওজন ১.৮৬০ কেজি (এক কেজি আটশত ষাট গ্রাম)।
আটককৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ১,১৬,৮০,০০০ (এক কোটি ষোল লক্ষ আশি হাজার ) টাকা।
উল্লিখিত বিষয়ে কাস্টমস আইন ও ফোজদারী মামলা দায়ের করা হয়েছে।
