উত্তরখানে প্রেমের ঘটনায় অপরহণ মামলা :ফেসে যাচ্ছে প্রেমিকযুগল

স্টাফ রিপোর্টার : উত্তরখানের চাঁনপাড়ায় একটি প্রেমের ঘটনায় অপহরন মামলাকে কেন্দ্র করে সংঘবদ্ধ চাঁদাবাজ ও এলাকার কতিপয় বদমাশ ব্ল্যাকমেইল ও চাঁদাবাজিতে নেমে পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, আতাউর রহমান ওরফে আতার মেয়ে আবিদা রহমান আন্নি ময়নারটেক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী একই এলাকার কলেজ পড়–য়া ১ম বর্ষের ছাত্র পারভেজের সাথে প্রেম করে গত ১ মার্চ স্বেচ্ছায় বাড়ি থেকে পালিয়ে গিয়ে বরিশালে এক মৌলভির মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। প্রেমেরটানে চারবার বাড়ি ছেড়েছে আন্না। কয়েকবার থানা পুলিশকে গলদগর্ম হয়ে ছুটতে হয়েছে। ইতিপূর্বে উত্তরখান থানার ওসি মোঃ হেলাল উদ্দিন নিজ উদ্যোগে মেয়েটিকে তার বাবা আতাউর রহমান ওরফে আতা মিয়া এবং মা পারভিনের কাছে উদ্ধার করে ফিরিয়ে দেন। সর্বশেষ গত ১লা মার্চ মেয়েটি নিজেই পারভেজের সাথে ঢাকার বাইরে পাড়ি জমায়। এতে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়। কিন্ত মেয়ের বাবা আতাউর অভিযোগ করেছেন তার মেয়েকে অপহরন করে নিয়ে যায়। পুলিশ অভিযোগ তদন্ত করছে। এলাকবাসি বলছে, আতা মিয়া ও তার স্ত্রী পারভিন ‘উদুর পিন্ডি বুদুর ঘারে’ চাপানোর জন্য, এলাকার নীরিহ বেশকিছু লোকের নামে ও অজ্ঞাতনামা কয়েজনের নামে অপহরণ মামলা (নং-৪, তাং-০৪-০৩-২০১৮ইং) দিয়ে হয়রানি করছেন। এতে করে এলাকায় শান্তি- শৃঙ্খলা বিনষ্টের আশংকা দেখা দিয়েছে। পারভেজ ও আন্নির প্রেমের ঘটনা ঘটলেও আতা মিয়া এলাকার বাশার, পারভিন, ফজল, কাউসারসহ অজ্ঞাতনামা কয়েকজনের নামে উত্তরখান থানায় মামলা করেছে।
এলাকাবাসি বলছেন, আন্নাকে পুলিশের প্রচেষ্টায় ফিরে পাবার পরও তারা এখন নীরিহদের হয়রানি করছে।