
বিশেষ সংবাদদাতা : গত পরশু ২৪ মে ঢাকা কাস্টমস হাউজের কুরিয়ার শুল্কায়নে সক্রিয় মামাগ্রুপ- পিচ্চি গ্রুপ-এক্স গ্রুপ মিলে ভুয়া সিএন্ডএফ, ভুয়া কার্ডধারীরা ফেডেক্স খাচা থেকে সাড়ে ১৭ হাজার ইউএস ডলারের পণ্য পাচারের সময় কাস্টমস তা আটক করে জব্দ করেছে। এ ঘটনায় এসিএস খাচার কার্যক্রম বন্ধ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। মামলা প্রক্রিয়াধীন।
এ ব্যাপারে কেউ গ্রেফতার হয়নি। তদন্ত চলছে। মামা গ্রুপ, পিচ্চি আলামিন গ্রুপ, এক্স গ্রুপ লোডাররা মিলে গেটে কর্তব্যরত কর্মকর্তাদের ম্যানেজ করে পণ্য পাচারের সময় কাস্টমস তা রুখে দেয়।
এ ব্যাপারে জানতে এসির সেল ফোনে সকাল ১১টা ১০ মিনিটে কল করলে তা বন্ধ পাওয়া যায়।
গেটে কর্তব্যরত সহকারি রাজস্ব কর্মকর্তা নূরুল আমিনের সেল ফোনে সকাল ১১টা ৯ মিনিটে কল করলেও ফোন বন্ধ পাওয়া যায়।
