একুশে বার্তা ডেক্স : কক্সবাজারের টেকনাফ উপজেলায় দুটি অভিযানে চার লাখ ৫২ হাজার ৬৮০ পিচ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ সময় একজনকে আটক করা হয়। পুলিশ বলছে, উদ্ধার করা মাদকদ্রব্যের অনুমানিক মূল্য ১৪ কোটি টাকা।
আজ মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়ার নির্দেশনায় একটি দল টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া এলাকায় অভিযান চালিয়ে এই ইয়াবা উদ্ধার করে। এ সময় একটি ড্রাম ট্রাকও জব্দ করা হয়।
ওসি রনজিত কুমার জানান, সাবরাং বেইঙ্গাপাড়া এলাকায় আরেকটি অভিযান চালিয়ে দুই হাজার ৬৮০ পিচ ইয়াবাসহ মাহমুদুল হক (২৪) নামে একজনকে আটক করা হয়। অভিযানে উদ্ধার করা ড্রাম ট্রাকের মালিক ও চালকের বিরুদ্ধে যাচাই করে মামলা করা হবে।
