বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ: সিভিল এভিয়েশন প্রাতিষ্ঠানিক ইউনিট কমান্ড: সদস্য হয়েও সোবহান খানের আহবায়ক ও সালেক হাওলাদারের সদস্য সচিব পদবী পরিচয় ব্যক্তিস্বার্থ হাসিল ও উদ্দেশ্যপ্রণোদিত

প্রেস রিলিজ: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিভিল এভিয়েশন প্রাতিষ্ঠানিক ইউনিট কমান্ড এর সদস্য হয়েও আব্দুস সোবহান খান ও সালেক হাওলাদার নিজস্ব স্বার্থ হাসিল ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে উক্ত কমান্ডের আহবায়ক ও সদস্য সচিব পদবী ব্যবহার করছেন বলে অভিযোগ ওঠেছে। এ নিয়ে বর্তমান দায়িত্বপ্রাপ্ত আহবায়ক ৭১’র রণাংগণের বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন ও সদস্য সচিব আব্দুর রহমান তালুকদার এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নোটিশ জারি করেছেন। যৌথস্বাক্ষরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস রিলিজে বলা হয়েছে, অতি সাম্প্রতিক দেখা যায় যে, আব্দুস সোবহান খান ও সালেক হাওলাদার নামীয় ব্যক্তিদ্ধয় নিজেদের নামের পাশে যথাক্রমে ‘আহবায়ক ও সদস্য সচিব পদ পদবী ব্যবহার করছেন। এ বিষয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিভিল এভিয়েশন প্রাতিষ্ঠানিক ইউনিট কমান্ডের বক্তব্য হলো: উক্ত মুক্তিযোদ্ধাদ্ধয় অত্র সংগঠনের সদস্য। তারা কোন পদ পদবী ধারক/বাহক নয়, এমনকি তারা অত্র সংগঠনের কোন প্রকার প্রতিনিধিত্ব করেন না। তাদের সকল কার্যক্রম ব্যক্তিকেন্দ্রিক, শুধুমাত্র নিজস্ব স্বার্থ হাসিল বা উদ্দেশ্যপ্রণোদিত। উক্ত ব্যক্তিদ্ধয় যদি কোন প্রকার পদ পদবী ব্যবহার করে অত্র সংগঠনের কার্যক্রম পরিচালনা করেন তবে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।