শাহজালালে দাবিদারহীন ৯০০ কার্টন বিদেশি সিগারেট জব্দ

একুশে বার্তা প্রতিবেদন : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদফতর ও কাস্টম হাউসের একটি বিশেষ টিম যৌথভাবে অবিযান চালিয়ে ৯০০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে । মঙ্গলবার রাত সাড়ে ১০টায়  নিষিদ্ধ এসব সিগারেট জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক সহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রাত সাড়ে ৯টায় বিমানবন্দরের কার্গোতে দুবাই থেকে ফ্লাইটে করে আসা মালিকহীন অবস্থায় ১৮টি বড় কার্টন খুলে ইএসএসই ব্রান্ডের ৯০০ কার্টন আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট পাওয়া যায়।  জব্দ হওয়া পণ্যের শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।